ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পরিক্ষিত নেতারাই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন : আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দলে হঠাৎ করে এসেই মনোনয়ন পাবেন না। নৈতিক শক্তির অধিকারী, দলের আদর্শের প্রতি অনুগত ও পরিক্ষিত নেতা-কর্মীরাই নির্বাচনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন।


রবিবার (৩ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এ নৌকা অত্যন্ত গর্বের, অহংকারের ও বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এটি পেতে হলে প্রার্থীকে নৈতিক শক্তির অধিকারী, দলের আদর্শের প্রতি অনুগত, ত্যাগী ও দীর্ঘদিনের পরিক্ষিত নেতাকর্মী হতে হবে।


তিনি বলেন, একজন প্রার্থীর জনপ্রিয়তা, তৃণমূলের সিদ্ধান্তসহ নানান দিক বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন করা হবে। তারপরও কেউ ব্যক্তিগত স্বার্থে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑